হোয়াটস্য়াপ মেসেজ ফরওয়ার্ডিং নিয়ে নিষেধাজ্ঞা হোয়্যাটসঅ্যাপ সংস্থার

নিউজটাইম ওয়েবডেস্ক : হোয়্যাটসঅ্যাপে মেসেজ পাওয়ার পর ভালো করে পড়ে দেখেন না ?একসঙ্গে অনেকজনকে ফরোয়ার্ড করে দেন সেই মেসেজ? ফরোয়ার্ড করেন গ্রুপেও? তাতেই এবার কিন্তু রাশ টানতে চলেছে হোয়্যাটসঅ্যাপ।

বরাবরই হোয়্যাটসঅ্যাপে একাধিক ফরোয়ার্ডের দৌলতে ভুয়ো মেসেজ ভাইরাল হয়। অধিকাংশ মানুষ সেই সমস্ত ফরোয়ার্ড মেসেজের তথ্য যাচাই না করেই আরও কয়েকজনকে ফরোয়ার্ড করেন। তৈরি হয় আতঙ্ক। সেজন্য যে মেসেজগুলি মাঝেমধ্যেই ফরোয়ার্ড করা হয়, সেগুলি সর্বোচ্চ পাঁচটি চ্যাটে ফরোয়ার্ডের সীমা বেঁধে দেওয়া হয়েছিল আগেই। তাতে লাভ হয়েছিল বলে জানিয়েছিল হোয়্যাটসঅ্যাপ।

তা সত্ত্বেও অবশ্য ভুয়ো খবর ভাইরাল হওয়া থেকে অব্যাহতি নেই। করোনাভাইরাসের প্রকোপের পর তা আরও বৃদ্ধি পেয়েছে। সেই প্রবণতা রুখতে আরও কড়া পথে হেঁটেছে হোয়্যাটসঅ্যাপ। তাদের তরফে জানানো হয়, যে মেসেজগুলি মাঝেমধ্যেই ফরোয়ার্ড করা হয়, সেগুলি একইসঙ্গে একটার বেশি চ্যাটে ফরোয়ার্ড করা যাবে না। অর্থাৎ ব্যক্তিগত হোক বা গ্রুপ চ্যাট – একসঙ্গে একটি চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করা যাবে বলে জানিয়েছে হোয়্যাটসঅ্যাপ।

সেজন্য ফরোয়ার্ড করা মেসেজ যাচাই করার ফিচারের উপরও কাজ করছে হোয়্যাটসঅ্যাপ। আপাতত হোয়্যাটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সান ও আইওএসে  সেই সুবিধা রয়েছে। শীঘ্রই সব ব্যবহারকারীরাই নয়া ফিচার ব্যবহার করতে পারবেন।

হোয়্যাটসঅ্যাপ জানিয়েছে, ভুয়ো খবর রুখতে সংস্থার যে উদ্যোগ, তার অংশ হিসেবেই নয়া ফিচার আনা হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube