নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় প্রাণপণে লড়ছে দেশের প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের সময়সীমা বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন বলেই জানা গিয়েছে। দেশকে করোনার কবল থেকে রক্ষা করতে হলে যে শুধুমাত্র ২১ দিনের লকডাউনই যথেষ্ট নয় তাও এদিন জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ১৪ এপ্রিলের পরেও লকডাউনের সময়সীমা যাতে ৩ জুন পর্যন্ত বাড়ানো হয় সেবিষয়েও তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। এই বৈঠক শেষে লকডাউনের মেয়াদ নিয়ে ফের শুরু হয় জল্পনা। মঙ্গলবার সেই সমস্ত জল্পনার অবসান ঘলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি জানিয়ে দেন, করেনার মোকাবিলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা সেবিষয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রশাসনের তরফে।
লকডাউনের জেরে ইতিমধ্য়েই ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের অর্থনীতি। সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষও। এরপরেও যদি লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়, তাহলে ঠিক দেশের পরিস্থিতি ঠিক কীরকম হবে, তা নিয়েই মঙ্গলবার দিল্লিতে, নিজের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও রামবিলাস পাসওয়ান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে এবিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানা গিয়েছে। এবিষয়ে রাজনাথ সিং একটি ট্যুইটে লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক বছরের জন্য সমস্ত সাংসদদের বেতনের ৩০ শতাংশ কেটে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা তার প্রশংসা করছি। এছাড়া সাংসদ তহবিল থেকে যে আর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেই বিষয়টিকেও আমরা স্বাগত জানাচ্ছি। এই সিদ্ধান্তগুলি করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধকে আরও শক্তিশালী করতে কাজে লাগবে। কী ভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হবে কী না সেবিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

