নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ এপ্রিল শেষ হচ্ছে এই লকডাউনের মেয়াদ। কিন্তু তার পরেও কী চলবে এই লকডাউন নাকি শিথিল হবে? এখন এই প্রশ্নের মুখে গোটা দেশ। কিন্তু তার মধ্যেই এবার জল্পনা বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ থাকছে বলে জানিয়ে দিল আইআরসিটিসি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, ১৫ এপ্রিল থেকে এবার বুকিং শুরু হবে আইআরসিটিসির। কিন্তু রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে ১৪ তারিখ। এর পর ১৫ তারিখ থেকে যাত্রার জন্য নির্ধারিত ট্রেনগুলির বুকিং বন্ধই করা হয়নি। সুতরাং বুকিং শুরু হওয়ার কোনো প্রসঙ্গই নেই। তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, এই বিষয়ে ভুল তথ্য প্রচার করা হয় সংবাদমাধ্যমের তরফেও, এদিন এমনটাই জানাল ভারতীয় রেল। কিন্তু রেলের টিকিটের বুকিং ৩০ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রকাশ করার পর থেকেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী ১৪ তারিখের পরেও ১৫ দিনের জন্য জারি থাকবে দেশজুড়ে লকডাউন? তবে সেবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও রেল মন্ত্রকের তরফে এটা স্পষ্ট করা হল যে ৩০ তারিখ পর্যন্ত আইআরসিটিসি-র তিনটি ট্রেন, ১টি কাশী মহাকাল এক্সপ্রেসের ও ২টি তেজস ট্রেন বুকিং বন্ধ থাকবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

