নিউজটাইম ওয়েবডেস্ক :
অনুব্রত মন্ডলের কুকথাকাণ্ডে দিল্লিতে যেতে পারলেন না বোলপুরের এসপি শ্রী আমনদীপ। কারণ হিসেবে জানা গিয়েছে, হুল উৎসব। তাই দিল্লিতে হাজিরা দিতে পারলেন না তিনি। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কদর্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে। কেষ্টর কুকথাকাণ্ডে দিল্লিতে সশরীরে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১লা জুলাই ডেকে পাঠানো হয়েছিল এসপি শ্রী আমনদীপকে। বলা হয়েছিল যদি এসপি উপস্থিত থাকতে না পারেন তবে এসপির পরিবর্তে এসডিপিও যেন উপস্থিত থাকেন। কিন্তু, এদিন হুল উৎসবের কারণ দেখিয়ে দিল্লিতে উপস্থিত রইলেন না এসপি। এদিকে এসডিপিও-র ব্যাপারে কিছু জানা যায়নি। জাতীয় মহিলা কমিশন জানতে চেয়েছিল, অনুব্রত মন্ডলের কুকথাকাণ্ডে কেন থানার সাইটে FIR -এর কপি আপলোড করা হয়নি? পুলিশ এই ঘটনায় কোন কোন ধারায় মামলা রুজু করেছে সেই সব জানা যেত FIR -এর কপিতে। সূত্রের খবর, পুলিশের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে সেইসব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে।NCW আরও জানতে চেয়েছে, কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি? ঘটনার পরও অনু্ব্রত কোনও আদালতেই আগাম জামিনের আবদেন করেননি। কিন্তু তারপরও কেন পুলিশ কোনও পদক্ষেপ করল না? সেই কারণেই এসপিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

