প্রবীণ বাম নেতাকে মাটিতে ফেলে বেধড়ক মার তৃণমূল নেত্রীর  

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অমানবিক নজির! প্রবীণ বাম নেতাকে মাটিতে ফেলে রেখে বেধড়ক মার তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের।  ব্যাপক উত্তেজনা এলাকায়।

সোমবার   প্রবীণ বামপন্থী নেতা অনিল দাসকে মাটিতে ফেলে মারধর করা হয়। অভিযোগ শাসক দলের নেত্রী বেবি কোলে ও তার দলের বিরুদ্ধে। আক্রান্তকারীরা যখন অনিল দাসকে মারতে আসেন তখন নিজেকে বাঁচানোর জন্য একটি রংয়ের দোকানে গিয়ে আশ্রয় নেয় তিনি। সেই দোকানে গিয়েও অনিল দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি রংয়ের কৌটো গায়ে ফেলে দেয় ওই বাম নেতার। 

তারপর স্থানীয়দের মদতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে খড়্গপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার। তিনি জানান, অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে তিনি আমার দলের লোক। কিন্তু, এখন কী পদে আছেন সেই বিষয়ে জানা নেই আমার। পুলিশকে অবিলম্বে ঘটনার ব্যবস্থা নিতে বলেছেন তিনি। যদিও ঘটনার পর তৃণমূল নেত্রী বেবি কোলের সাথে যোগাযোগ করা হলেও তিনি এড়িয়ে গিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, কেন কী কারণে প্রবীণ বাম নেতাকে এভাবে মাটিতে ফেলে রেখে মারা হল?  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube