অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি

নিউজটাইম ওয়েবডেস্ক : অনির্দিষ্টকালের জন্য কসবার ল কলেজ বন্ধের সিদ্ধান্ত ঘোষণা গভর্নিং বডির। কলেজের ওয়েবসাইটে জারি করা হল বিজ্ঞপ্তি । যত সময় যাচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কসবার গণধর্ষণকাণ্ডে। কলেজের সিসিটিভি ক্যামেরার এক্সেস গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তনী পড়ুয়া তথা টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র ওরফে ম্যাংগোর ফোনে। সিসিটিভি এজেন্সিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশকর্মীরা। এমনকি FSL থেকেও ইনকয়ারি করা হয়েছে। এর পাশাপাশি নজরে ধর্ষণকাণ্ডে ৩ অভিযুক্ত মনোজিৎ, জইব ও প্রমিতের  ফোন কল ডিটেলস। এর আগেই গ্রেফতারির সময় বাজেয়াপ্ত করা হয়েছিল ধৃতদের ফোন।

ঘটনার শুরু থেকেই প্রশ্ন উঠেছিল ২৫ জুন অর্থাৎ বুধবার কারা ছিলেন কলেজে? সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে যারা বিকেল ৪ টের পর ছিলেন কলেজে তাদের মোট ১৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন পড়ুয়া, অধ্যাপক, কলেজের কর্মী ও নিরাপত্তারক্ষীরা। এই ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। গণধর্ষণকাণ্ডে ১৭ মধ্যে ২ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ১৫ জনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ১৭ জনের মধ্যে কী কেউ গণধর্ষণকাণ্ডে পরোক্ষভাবে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।    

এদিকে কসবা গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবিতে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। তৃণমূল সংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের উল্লেখ করা হয়েছে আইনজীবীর মামলায়। মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।

অপরদিকে কসবাকাণ্ডের জল গড়াল হাইকোর্টে। গণধর্ষণকান্ড নিয়ে ৩ জনস্বার্থ মামলা দায়ের। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। নজর থাকবে সেদিকেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube