নিউজটাইম ওয়েবডেস্ক : কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতার মূল চক্রী তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ ও তার ছেলে বিমল শেখ । ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা । শুক্রবার সন্ধ্যায় গাওয়াল শেখের বড় ছেলে হাবিবুল শেখকে পুলিশ গ্রেফতার করে । তাকে জিজ্ঞাসাবাদ করে বা গাওয়াল শেখ ও ভাই বিমল শেখের হদিস পায় পুলিশ । তারপর শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ । এদিন তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে । বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৯ ।
মৃতার মা অভিযোগ করেছিলেন গাওয়ালের নির্দেশেই হামলা চালানো হয়েছিল । বোমাবাজির ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিহতের মা । ২৪ জনের মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । এককথায় কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের । প্রসঙ্গত, কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার বলি ১০ বছরের নাবালিকা। অভিযোগ, ভোটের ফল প্রকাশ হতে না হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালায় । ঘটনায় মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির পড়ুয়ার । একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা পরিবার ও পরিজন । শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

