নিউজটাইম ওয়েবডেস্ক : কসবা গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। হাওড়া, গড়িয়াহাট, কসবা থানা থেকে শুরু করে কসবা ল কলেজ জায়গায় জায়গায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ। প্রায় ১৪ ঘন্টা লকআপে থাকার পর রবিবার সকালে লালবাজার থেকে ছাড়া হল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, তমোঘ্ন ঘোষ সহ ২৯ জনকে।
কসবার ল কলেজে নির্মম অত্যাচার চালানো হয় কলেজেরই ছাত্রীকে। তরুণীকে গণধর্ষণ করে কলেজের প্রাক্তনী পড়ুয়া তথা টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ আরও ২ কলেজের পড়ুয়া। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে শনিবার গড়িয়াহাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ করা হয়। সেই মুহূর্তে লালবাজারের পুলিশ গ্রেফতার করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, তমোঘ্ন ঘোষ সহ ২৯ জনকে। রাতেই সুকান্ত মজুমদার জানান যে, ব্যক্তিগত বন্ডে জামিন পেতে তিনি রাজি নন। গ্রেফতারির পর বেল পেতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। তারপর প্রায় ১৪ ঘন্টা লকআপে থাকার পর রবিবার সকালে লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে এলেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গের যেখানে বিজেপির কার্যকর্তারা এভাবে গ্রেফতার হবেন। আমাদের জামিন প্রত্যাখ্যান আন্দোলন চলবেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

