লুকিয়ে রাখা হয়েছে নির্যাতিতাকে, বিস্ফোরক দাবি NCW-র সদস্যার

নিউজটাইম ওয়েবডেস্ক : কসবা গণধর্ষণকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন NCW-র সদস্যা অর্চনা মজুমদার। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। ঘটনার সূত্রপাত ক্রাইম স্পটের ছবি তোলা নিয়ে। এদিন সকালে কসবার ল কলেজে যান NCW-র ৩ প্রতিনিধি। NCW-র সদস্যা অর্চনা মজুমদার ক্রাইম স্পটের ভিডিওগ্রাফি করতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। অর্চনা মজুমদারকে বাধা দেওয়া হয় কলেজের ভেতর ঢুকতে। উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।

NCW-র গাইডলাইনে ছবি তোলার অনুমতি আছে দাবি করেন অর্চনা মজুমদার। এরপর দীর্ঘ কথা কাটাকাটির  পর পুলিশের শর্ত মেনে ঘটনাস্থল ঘুরে দেখলেন NCW-র সদস্যা। তিনি জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ৯ সদস্যের সিটের সঙ্গেও কথা বলবেন। নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। কিন্তু, তার সঙ্গে দেখা করানো হয়নি ওই নির্যাতিতার। ìØ²ìÜ দাবি করেন, লুকিয়ে রাখা হয়েছে ওই নির্যাতিতা তরুণীকে।   

এদিন কলেজ থেকেই নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা ছিল NCW-র সদস্যার। কিন্তু, সেই যাওয়া বাতিল হয়ে যায়। কারণ, নির্যাতিতার মামা জানান, জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে তারা দেখা করবেন না। ফোনে কথা বলবেন। আরও জানিয়েছেন, কলকাতা পুলিশের উপরে আস্থা আছে, তারা সিবিআই তদন্ত চান না, দোষীদের কঠোর শাস্তি হোক এটাই তিনি চান। কোনরকম হুমকি তাঁদের উপর আসবে না বলেও তিনি জানিয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube