নির্যাতিতা তরুণী সহ ৩ অভিযুক্তের ডিএনএ-এর নমুনা সংগ্রহ

নিউজটাইম ওয়েবডেস্ক : কসবা কাণ্ডের তদন্তে সক্রিয় বিশেষ তদন্তকারী দল বা সিট । এবার  নির্যাতিতা তরুণী সহ ৩ অভিযুক্তের ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হল। জানা যাচ্ছে, অভিযুক্তদের জামারও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে তদন্তের গতি বাড়াতে সদস্য সংখ্যা বাড়ল সিটের । সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে হল ৯  ।

এদিকে ২৫ জুন অর্থাৎ বুধবার  যেদিন গণধর্ষণের ঘটনা হয়, সেই দিন কলেজে কারা কারা ছিলেন? সেই সব পড়ুয়াদের তালিকা তৈরী করেছে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাদের। পাশাপাশি, ক্যাম্পাসের বাইরে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ধৃতদের মোবাইল ফোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ফোনের কল ডিটেইলস রেকর্ড খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের ফোন থেকে ঘটনার ১.০৫ মিনিটের ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর ।    

শনিবারই ঘটনার দিনের সাড়ে ৭ ঘন্টার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ মিনিটের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ওই নির্যাতিতা তরুণীকে টেনে হিচড়ে গার্ডের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব নির্যাতিতা তরুণীর অভিযোগের সঙ্গে ঘটনার পুরো বিবরণ মিলে যাচ্ছে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube