ল কলেজের নির্যাতিতা তরুণীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ

নিউজটাইম ওয়েবডেস্ক : কসবার একটি ল কলেজের গার্ড রুমে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলো।  বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা তথা মনোজিৎ মিশ্র সহ দু’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ । শুক্রবার নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছিল ফরেন্সিক দল ।

প্রকাশ্যে এল নির্যাতিতা তরুণীর মেডিকেল রিপোর্ট।মেডিকেল রিপোর্ট থেকে প্রমান যে ধর্ষণের শিকার হয়েছিলেন ওই ল কলেজের ছাত্রী ।শরীরের একাধিক জায়গায় আঘাত ও যৌন নির্যাতনের প্রমান মিলেছে রিপোর্টে । গলায়, ঘাড়ে বুকে ও যৌনাঙ্গে আঁচড় এবং কামড়ের চিহ্ন মিলেছে। কালশিটে দাগ পড়ে গিয়েছে । যা নির্যাতনের প্রমান। সারা শরীরেও রয়েছে আঁচড়ের দাগ । তরুণীর গলায় আঘাতের চিহ্ন মিলেছে এবং ঘাড়ে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গেছে ।

আরজি করকাণ্ডের পুরোনো স্মৃতি ফিরে এল কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় । আরজি করে ডাক্তারি পড়ুয়াকে পাশবিক নির্যাতন চালানোর পর ধর্ষণ করে খুন করা হয়েছিল । এক বছর যেতে না যেতে কলকাতার সরকারি হাসপাতালের পর ফের কলকাতার সরকারি আইন কলেজে গণধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি । বারবার নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে  । স্বাস্থ্য ক্ষেত্র হোক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা । কবে হবে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত? কারা দায়িত্ব নেবে? 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube