নিউজটাইম ওয়েবডেস্ক : কসবা গণধর্ষণকাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকি বন্দোপাধ্যায়। ল কলেজে গর্ধর্ষণকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রবিবার সেকেন্ড শিফটে তিনিই ছিলেন সিকিউরিটি গার্ডের দায়িত্বে । গণধর্ষণকাণ্ডে আগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় । শনিবার ল কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল কসবা থানা । ঘটনার পর থেকেই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল । এদিন তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে ।
অভিযোগ, ২৫ জুন রবিবার নির্যাতিতা তরুণীকে ফোন করে ডেকে আনা হয় কলেজে । সন্ধ্যে ৭.৩০ টার দিকে প্রথমে ইউনিয়ন রুমের ওয়াশরুমে ধর্ষণের চেষ্টা চালানো হয় । তারপর শারীরিক নির্যাতন চালানো হয় গার্ড রুমে অর্থাৎ যেখানে নিরাপত্তারক্ষীরা বিশ্রাম নেয় ।এদিকে কলেজের মূল গেট বন্ধ থাকায় ওই নির্যাতিতা তরুণী পালানোর চেষ্টা করেও পালাতে পারেন নি । প্রশ্ন উঠছে ঘটনার সময় কেন বাধা দেননি ওই নিরাপত্তারক্ষী? কেন কাউকে কিছু জানান নি ? কার কথায় বন্ধ রাখা হয়েছিল কলেজের মূল গেট? সব কিছু জেনেও কেন চুপ ছিলেন তিনি? কসবাকাণ্ডে পুলিশের স্ক্যানারে নিরাপত্তারক্ষীরা । ঘটনার দিন কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের তালিকা তৈরি করা হয়েছে । ২৫ জুন কারা ছিলেন ডিউটিতে? ২৫ জুন সেকেন্ড শিফটে ডিউটিতে ছিলেন কারা? ঘটনার দিন রাত সাড়ে ১০টা পর্যন্ত কি চলছিল? সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

