নিউজটাইম ওয়েবডেস্ক : কসবার ল কলেজে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে।তদন্ত করে পুলিশ জানতে পারে যে এই প্রথম ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে।২০২৪ সালেও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ।কালীঘাট ও কসবা থানায় ২০টি অভিযোগ দায়ের হয়েছে মনোজিৎ মিশ্রর ওরফে ম্যাংগোর বিরুদ্ধে।সেই থেকেই পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে।আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ।
তৃণমূল নেতা-নেত্রীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসে মনোজিতের। মনোজিতের ফেসবুক এক্কোউন্টে রয়েছে তৃণমূলের যুব সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে ছবি।এমনকি মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে ছবিও প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের একাধিক কর্মসূচিতে যোগ দিতেন বলেও স্পষ্ট । কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রথমে যে পাশবিক অত্যাচার চালিয়েছে তা তরুণীর অভিযোগ পত্রে স্পষ্ট। ধর্ষণ চালানোর পর ওই তরুণীকে ব্ল্যাকমেল করে অভিযুক্ত। ঘটনা নিয়ে যদি কাউকে জানায় সে, তবে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয়। বাবা, মা এবং তরুণীর প্রেমিককে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত।এমনকি ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়।এখানেই প্রশ্ন উঠছে যে শাসক দলের সঙ্গে যুক্ত থাকার কারণেই কী এতটা প্রভাবশালী ওই তৃণমূল কর্মী মনোজিৎ? পুরোটাই তদন্ত সাপেক্ষ।মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও ২জনকে ১লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।গণধর্ষণ কাণ্ডে আরও কেউ বা কারা জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

