ফের জগন্নাথদেবের প্রসাদ নিয়ে বিতর্ক, মিষ্টির সঙ্গে বিলি তৃণমূলের লিফলেট

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের জগন্নাথদেবের প্রসাদ নিয়ে বিতর্ক। প্রসাদের প্যাকেটের সঙ্গে বিলি করা হচ্ছে তৃণমূলের লিফলেট। ঠাকুরপুকুরের ১৪৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাসের বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে উঠে এল। জগন্নাথদেবের প্রসাদ বিলির সঙ্গে চলছে তৃণমূলের প্রচার পত্র বিলি।

পত্রে লেখা রয়েছে তৃণমূলের বিভিন্ন কর্মসূচির বিষয় এবং মানুষের জন্য তারা কী কাজ করেছে সেই বিষয়ে লেখা রয়েছে। তবে কী জগন্নাথদেবের প্রসাদ নিয়ে রাজনীতিতে নামতে চাইছে শাসক দল? অপরদিকে ১৬ নং বরোর চেয়ারপার্সন সুদীপ পোল্লে দাবি করছেন, অনুমতি ছাড়াই একাজ করছেন কৃষ্টিনা বিশ্বাস।

উল্লেখ্য, জগন্নাথদেবের প্রসাদ নিয়ে বিতর্ক চলছিলো বেশ কিছুদিন ধরেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা করা জগন্নাথদেবের মিষ্টি পৌঁছে গিয়েছে সকল রাজ্যবাসীর কাছে। বাকি আছে কিছুটা। বিরোধীরা অভিযোগ করছেন যে, স্থানীয় দোকানের মিষ্টিকে জগন্নাথের মিষ্টি বলে চালাচ্ছে শাসক দল। এই বিতর্কে এবার ঘি ঢাললো তৃণমূলই। আবারও জগন্নাথদেবের প্রসাদ নিয়ে বিতর্ক ধেয়ে এল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube