কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ মূল অভিযুক্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। খাস কলকাতায় ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ। ঘটনা কসবার একটি ল কলেজের। অভিযোগ, ইউনিয়নে জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মীরা। নির্যাতিতা তরুণীর অভিযোগের পর বৃহস্পতিবার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ মূল অভিযুক্তকে। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সধ্যে বেলায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী এবং তিনি পেশায় আইনজীবী। নাম মনোজিৎ মিশ্র ওরফে ম্যাংগো। আরও জানা যাচ্ছে, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজেরই প্রাক্তন টিএমসিপি নেতা। এমনকি তার নামও কলেজের দেওয়ালে বড় বড় করে লেখা রয়েছে।
বাকি দু’জন কলেজের পড়ুয়া। নাম জাইব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। নির্যাতিতার লিখিত অভিযোগের অভিযোগের ভিত্তিতে প্রথমে দু’জনকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নমুনা সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। প্রশ্ন উঠছে, কীভাবে সকলের চোখ এড়িয়ে এরকম একটা ন্যক্কারজনক ঘটনা ঘটলো? রবিবার অর্থাৎ ছুটির দিন ওই কলেজে কী করছিলেন টিএমসিপি নেতা
তথা কলেজের প্রাক্তনী? পুরোটাই কী পরিকল্পিত? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube