কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও ১

নিউজটাইম ওয়েবডেস্ক : কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও ১। এই মুহূর্তে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। মঙ্গলবারই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। আজ গ্রেফতার করা হল তৃণমূল কর্মী শরিফুল শেখকে। জানা যাচ্ছে, ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। ৭ দিনের পুলিশের হেফাজত চেয়ে আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।

এদিন সকালে মৃতের বাড়িতে গিয়েছিল ফরেনসিক দল। বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়েছে। বিশেষ করে নাবালিকার দেহ যেখানে পড়েছিল সেই এলাকার পাশাপাশি আশেপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ শুরু করছেন বিশেষজ্ঞরা। খুনে ব্যবহৃত বোমার নমুনা ও ঘটনাস্থলের রক্তের নমুনা সংগ্রহ করেছেন তারা। এদিকে সোমবারের ঘটনায় আজও থমথমে পরিস্থিতি এলাকাজুড়ে। নতুন করে আর কোনো উত্তেজনা যেন না ছড়ায় সেই কারণে গ্রামে মোতায়েন পুলিশ পিকেট।

কালীগঞ্জে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হলেও ভোটার ফল প্রকাশের দিন ঝরল রক্ত। জয়ী প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই তৃণমূলের কর্মীরা বোমাবাজি করে সিপিআইএম সমর্থকদের ওপর। ঘটনায় মৃত্যু হয় মোলান্দি গ্রামের এক নাবালিকা তামান্না খাতুনের। শোকের ছায়া পরিবার ও গ্রাম জুড়ে। নিহতের মা মঙ্গলবার ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কালীগঞ্জ থানায়। এর মধ্যে ৫ জন কে গ্রেফতার করা গেলেও বাকি ১৯ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পাশাপাশি মৃত নাবালিকার পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছন। কারণ, ঘটনার দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা। তাই বলা চলে পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না মৃতের পরিবার। আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল পুলিশের ভূমিকা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube