বকেয়া DA-র ২৫% দেওয়ার সময়সীমা শেষ শুক্রবার, প্রকাশ্যে ২০১৯-এর রিপোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ২৫% ডিএ দেওয়ার সময়সীমা শুক্রবার শেষ হতে চলেছে। গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ২৫% ডিএ দেবে রাজ্য। এনিয়ে রাজ্যকে ৬ সপ্তাহের ডেডলাইন বেধে দেওয়া হয়। আজই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়সীমা।

সর্বোচ্চ আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত ঘোষণা করেনি।যদি সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% না দেওয়া হয় তবে আদালত অবমাননার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

অন্যদিকে সর্বোচ্চ আদালতের বেধে দেওয়া দেওয়া সময়সীমার মধ্যে রাজ্যের তরফে প্রকাশ করা হয় ২০১৯ সালের ষষ্ঠ পে রিপোর্টের। মোট ১৯৭ পাতার রিপোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গ ব্যাখ্যা করে লেখা রয়েছে। ১৩১ পেজের ১২.৪ পয়েন্টে বলা হয়েছে, আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ, রাজ্যের আর্থিক সাহায্য অনুযায়ী সরকার বিভিন্ন সময়ে সরকারি কর্মীদের কতটা মহার্ঘভাতা দেওয়া হবে, সেটা নির্ধারণ করা হবে। আরও বলা হয়েছে এএইসিপিআই মেনে রাজ্যকে যে ডিএ দিতে হবে এমনটা নয়। যার অর্থ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রীতি রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবেনা

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube