রথে দীঘায় উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, উন্মাদনা তুঙ্গে

নিউজটাইম ওয়েবডেস্ক : হাতে আর মাত্র তিন বাকি। আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব। এবছর দীঘায় জগন্নাথ মন্দিরে মহা ধুমধামে পালন করা হবে রথযাত্রা উৎসব। উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কারণে কড়া নিরাপত্তার বিশ্বস্থার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। রথযাত্রার দিন ভক্তদের ভিড় সামাল দিতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সঙ্গে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা।

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশ জন সার্জেন্টকে পাঠানো হচ্ছে দীঘায়। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবেন এই দশজন সার্জেন্ট বলে জানা যাচ্ছে। রথযাত্রা উৎসবের দিন অর্থাৎ আগামী ২৭ জুন পর্যন্ত এই তারা দিঘাতে কাজ করবেন।

প্রসঙ্গত গত ৩০ এপ্রিল দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, সমুদ্রের তীরে সুউচ্চ জগন্নাথদেবের মন্দির তৈরি হয়েছে দীঘায়। ৬৫-মিটার-উচ্চ স্থাপত্য বিস্ময় এবং তীর্থযাত্রাকে উৎসাহিত করার এক অনন্য নজির দীঘার জগন্নাথদেবের মন্দির।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube