নকআউটে ইন্টার, মন্তেরেই এবং ডর্টমুন্ড 

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় জায়গা করে নীল ইতালির ক্লাব ইন্টার মিলান। গ্রুপ ই-র শেষ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনার ক্লাব লিভারপ্লেটকে। গোড়া গোলে জয় পেলেও, প্রথম গোলের জন্য ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট পর্যন্ত। ১৯ বছরের স্ট্রিকের এসপোসিটোৰ গোলে এগিয়ে যায়। এর আগে ৬৬ মিনিটে লাল-কার্ড দেখে ম্যাথ ছাড়েন লিভারপ্লেটের ডিফেন্ডার লুকাস মার্তিনেজ। ফলে ১০ জন্যে হয়ে পড়েছিল তারা।

দ্বিতীয় অর্ধের সংযুক্তি সময়ে ব্যবধান বাড়ান আলেসান্দ্রো বাস্তনী। শেষ বাঁশি বাজার কিছুক্ষন আগে দ্বিতীয় হলুদ-কার্ড দেখে ম্যাথ ছাড়েন লিভারপ্লেটের আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। গ্রুপ শীর্ষে থেকেই নকআউটের ছাড়পত্র আদায় করে নীল ইতালির ক্লাবটি। গ্রুপ ই থেকে ইন্টার মিলানের পর পর দ্বিতীয় দল হিসেবে নকআউটের ছাড়পত্র আদায় করে নিল মেক্সিকোর ক্লাব মন্টেরেই। জাপানের ক্লাব উরাওয়া রেডসকে হারাল ৪-০ গোলে।

মন্তেরেই হয়ে জোড়া গোল করেন জার্মান বার্তায়েম। ম্যাচের ৩০ মিনিটের মাথায় নেলসনের গোলে এগিয়ে যায় মেক্সিকোর ক্লাবটি। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান বার্তিয়েম। ৩৯ মিনিটে জেসাস গোল করে ৩-০ বিশ্বধানে এগিয়ে দেন দলকে। সংযুক্তি সময়ে বার্তিয়েম ফের গোল করে ব্যবধানে জয় নিশ্চিত করেন। গ্রুপ এফে কোরিয়ান ক্লান উলস্ন এফসির বিরুদ্ধে জিতে শেষ ষোলোয় পৌঁছাল জার্মানির ক্লাব বসিয়া ডর্টমুন্ড। তারা জিতল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেন ড্যানিয়েল সেনসন। ৩৬ মিনিটে গোলটি হয়। এক গোলে জিতলেও ম্যাচের আগাগোড়া প্রাধান্য ছিল জার্মানির ক্লাবটির। গোললক্ষ্য করে ২৮ টি শট নেয় তারা। বল পজিশনেও এগিয়ে ছিল তারা। গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে পৌঁছাল ডর্টমুন্ড । প্রি- কোয়ার্টারে জার্মানির ক্লাবটি মুখোমুখি হবে মন্তেরেই-র বিরুদ্ধে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube