নিউজটাইম ওয়েবডেস্ক : ক্লাব বিশ্বকাপে অঘটন। পড়ি-কোয়ার্টার ফাইনালে সৌদির ক্লাব আল হেলালের কাছে হেরে বিদায় নিল গতবারের চম্পিং ম্যান সিটি। হেলালের থেকে ধারেভারে কিছুটা এগিয়ে থেকেই শুরু করেছিল পেপ গুয়ার্দিওয়ালা ব্রিগেড। ম্যাচের ৯ মিনিটের মাথায় বের্নার্ডো সিলভার গোলে এগিয়েও গিয়েছিল সিটি। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারল না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতা ফেরেই আল হিলাল।
সমতা ফিরিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সৌদির ক্লাবটি। তার ফল ৫২ মিনিটে পায় তারা। ম্যালকমের গোলে এগিয়ে যায়। কিন্তু ৫৫ মিনিটে সিটির হয়ে সমতা ফেরান আৰ্লিন হালান্ড। এরপর নির্ধারিত সময়ে কোনও দল গোল করতে না পারায়, ম্যাচ গোড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। ৯৪ মিনিটে গোল করে এশিয়ার ক্লাবকে এগিয়ে দেন ডিফেন্ডার কুলিবেলি। ১০৪ মিনিটের মাথায় ফিল ফোডেন গোল করে সিটিকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে ১১২ মিনিটের মাথায় গুয়ার্দিওয়ালা ব্রিগেডকে ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে হেলালকে এগিয়ে দেন লিওনার্দো। এটা তার দ্বিতীয় গোল। আর এই গোলেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। ৪-৩ গোলে হেরে এবারের মতো ক্লুব বিশ্বকাপের অভিযান শেষ করল সিটি। সেই সঙ্গে হল এশিয়ার সূর্যোদয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

