ক্লাব বিশ্বকাপে নকআউটে চেলসি , ড্র করেও শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গো

নিউজটাইম ওয়েবডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ ডি থেকে শেষ ষোলোয় জায়গা করে নীল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। গ্রুপের শেষ ম্যাচে তারা হারাল তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে। ম্যাচের ফল ৩-০। প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়। বাকি গোলটি হয় দ্বিতীয় অর্ধের সংযুক্তি সময়ে।

ব্রিটিশ ক্লাবটির পক্ষে গোল তিনটি করেন টোসিন, লিয়াম এবং জর্জ। এই ম্যাচ জেতার ফলে তিন ম্যাচে চেলসির পয়েন্ট ৬। গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নসিহত পর্বে জায়গা করে নিল তারা । ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ ডি-র ম্যাচে লস এঞ্জেলেসে এসসির কাছে আটকে গেল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। দুই দলের ম্যাচ শেষ হল -১ গোলে। প্রথম অর্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয় অর্ধের শুরু থেকে আক্রমণ শানাতে থাকে দুই দল।

অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে ডেনিসের গোলে এগিয়ে যায় আমেরিকার ক্লাবটি। তবে, তাদের উচ্ছাস বেশিক্ষন স্থায়ী হয়নি৮৬ মিনিটে ওয়ালেস ইয়ান ফ্ল্যামেঙ্গোর হয়ে সমতা ফেরান। ম্যাচ ড্র হলেও, ৩ ম্যাচে গ্রুপ শীর্ষে ব্রাজিলের ক্লাবটি। আদায় করে নিল নক আউটের ছাড়পত্র।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube