ড্র করে নক আউটে মায়ামি, জিতে বিদায় অ্যাটলেটিকোর

নিউজটাইম ওয়েবডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না ইন্টার মায়ামি। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লিওলেন মেসির দল। সেই সঙ্গে দুই দলই ছাড়পত্র আদায় করে নিল নক আউট পর্বের। প্রি- কোয়ার্টার ফাইনালে মায়ামি মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির।

পালমেইরাসের প্রতিপক্ষ বোটাফোগোর। এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটের মাথায় আলেন্দের গোলে এগিয়ে যায় মেসির দল। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। এরপরেই ছন্দ পতন আমেরিকার ক্লাব দলটির। ৮০ মিনিটে মায়ামির গোটা ডিফেন্সকে বোকা বানিয়ে পউলিনহো-র গোলে ব্যবধান কমায় ব্রাজিলের ক্লাবটি। ৮৭ মিনিটে পালমেইরাসের হয়ে সমতা ফেরান মরিসিও। গ্রুপ এ-তে মায়ামি এবং পালমেইরাসের পয়েন্ট এক থাকলেও, গোল পার্থক্যে শীর্ষে ব্রাজিলের ক্লাবটি।

ক্লাব বিশ্বকাপে গ্রুপ বি-তে শেষ ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোর মাদ্রিদ। ব্রাজিলের ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারায় তারা। ম্যাচের ৮৭ মিনিটে একমাত্র গোলটি হয়। গোলটি করেন গ্রিজমান। টুর্নামেন্টে এই প্রথম কোনও ব্রাজিলের দল হারল। বি গ্রুপে তিন ম্যাচ খেলে দুই দলের পয়েন্ট ৬। কিন্তু গোল পার্থক্যে দ্বিতীয় স্থান দখল করল ব্রাজিলের ক্লাবটি। সেই সঙ্গে ছাড়পত্র আদায় করে নিল প্রি-কোয়ার্টার ফাইনালে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube