কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪ মূল অভিযুক্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : ভোট পরবর্তী হিংসার বলি ১০ বছরের নাবালিকা। সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই তৃণমূল কর্মীরা বোমাবাজির অভিযোগ করে সিপিআইএম সমর্থকদের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর নাবালিকার। মঙ্গলবার ঘটনায় গ্রেফতার করা হল মূল ৪ অভিযুক্তকে। অভিযুক্তদের গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা। আজ ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

সোমবারের বোমাবাজির ঘটনার পর আজও থমথমে পরিস্থিতি এলাকাজুড়ে। নতুন করে এলাকায় আর কোনো উত্তেজনা না তৈরী হয় তার জন্য সকাল থেকেই চলছে পুলিশি টহলদারি। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

গতকালই নিহতর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এর পাশাপাশি পুরো ঘটনায় রাজ্যকে তোপ দেগেছেন বাম যুব নেত্রী। শুধু মীনাক্ষী মুখোপাধ্যায়ই নন রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ দিয়ে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে মেয়েকে হারিয়ে শোকগ্রস্ত পরিবার। মৃত নাবালিকার মা ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube