নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য রাজনীতিতে কুকথার স্রোত বইছে রাজনীতিবিদদের গলায়। পুলিশ আধিকারিককে লক্ষ্য করে অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডের পর বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কয়েকদিন আগে বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয়েছিল সুকান্তকে ।
সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলার ওপর ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তুলনা করলেন। বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল।তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, কেন্দ্রীয় মন্ত্রীর করা মন্তব্যে বাংলার মা – বোনেদের অসম্মান করা হয়েছে। এজন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে শাসক দল । এবার সুকান্তর বিরুদ্ধে রাজ্য সভাপতির বিরুদ্ধে দায়ের করা হল এফআইয়ার। বড়তলা থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, বীরভূম থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় ফোন করে হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সেই কাণ্ডে সোচ্চার হয়েছিল বিজেপি । এবার সুকান্ত মজুমদারের মন্তóব্য চাপে রাজ্যের প্রধান বিরোধী দল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

