ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক

নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহ শুরুর প্রথম দিনই ফের উত্তপ্ত বিধানসভা। সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে। বিজেপি বিধায়কদের বক্তব্যের রেকর্ড মুছে ফেলার অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে স্পিকারের সঙ্গে তুমুল বচসা বিধায়ক শঙ্কর ঘোষের। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাও, দীপক বর্মণকে।

এরপর মার্শাল ডেকে বের করে দেওয়া হয় বিজেপি বিধায়কদের। ঘটনায় আরও উত্তেজিত হয়ে পড়ে বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মার্শালের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়কদের। টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। পাল্টা চশমা ভাঙার অভিযোগ বিজেপি বিধায়কদের।

বিধানসভায় শুভেন্দু অধিকারী পৌঁছতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। অধ্যক্ষের টেবিলের সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের সঙ্গে তুমুল বাদানুবাদ শুভেন্দুর। শুভেন্দুকে ঘিরে রাখে মহিলা সিকিউরিটি। শুভেন্দু প্রশ্ন করেন কে বিধায়কদের গায়ে হাত তোলে? বিধানসভার সিঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। সোমবার নজিরবিহীন উত্তেজনায় উত্তপ্ত বিধানসভা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube