ফের চাঙ্গা শেয়ার বাজার, ২,০০০ পয়েন্ট ছাড়াল সেনসেক্স

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত গোটা দেশ। দিন দিন যেন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে আর্থিক ভাবেও সংকটের মুখে পড়েছে ভারত। এমনকি এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে দেশের শেয়ার বাজারেও। কী করলে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে তাই এখন সবচেয়ে বড়ো চিন্তার বিষয় হয়ে উঠেছে সরকারের কাছে। তবে এবার কিছুটে হলেও মিলল স্বস্তির সংবাদ। মঙ্গলবার একদিকে যেমন সারা বিশ্বে কমেছে মৃতের হার, অন্যদিকে তেমনই অনেকখানি চাঙ্গা হয়েছে ভারতের শেয়ার বাজারও। এদিন ভারতের শেয়ার সূচক বৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ।

বম্বে স্টক এক্সচেঞ্জ এদিন একেবারে শেষ মুহূর্তে বৃদ্ধি পেয়েছে ২,৫৬৬.৭ পয়েন্ট। আর এর ফলে সূচক ছুঁয়েছে ৩০,২৫৭.৬৫। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দাঁড়িয়ে ৮,৮১৯.৪০ সূচকে। গত শুক্রবার সেনসেক্স বেড়েছিল ৮.৯৭ শতাংশ। এবং নিফটি বৃদ্ধির হার ছিল ৮.৬৯ শতাংশ। 

চিনের পর করোনার জেরে ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেনে চলছে মৃত্যুমিছিল। আর এর ফলে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতিও। ইউরোপের দেশগুলির পাশাপাশি এশিয়ার দেশগুলিতের চিত্রও বেশ খানিকটা একই। যার প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। তবে মঙ্গলবার ভারতের শেয়ার বাজার কিছুটা উর্ধ্বমুখী হওয়ায় বেশ কিছুটা স্বস্তি মিলেছে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube