নিউজটাইম ওয়েবডেস্ক : ইরান – ইজরায়েল যুদ্ধে সরাসরি যোগ দিল আমেরিকা । ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাোনো হল । ফোরদো, নাতানজ ও ইসফাহানে ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার যুদ্ধ বিমান B2 বোম্বার । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেছেন, আমেরিকার সেনা বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানে¸ এবার যুদ্ধ শেষ করতে বাধ্য হবে তেহরান¸ এখন শান্তির সময় এসেছে । হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ।
আমেরিকার হামলার পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ইরান । ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, পরমাণুকেন্দ্রগুলিতে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়নি, সাধারণ মানুষের চিন্তার কারণ নেই । এদিকে আমেরিকার বলপ্রয়োগে শঙ্কিত পশ্চিম এশিয়া । ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস । রাষ্ট্রসংঘের সব সদস্যকে উত্তেজনা থামাতে বার্তা ও শান্তিস্থাপনের আবেদন করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ।তাঁর মতে, সংঘর্ষ জারি থাকলে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

