নিউজটাইম ওয়েবডেস্ক : ক্লাব বিশ্বকাপের গ্রুপের প্রথম ম্যাচে আল হেলালের সঙ্গে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। গ্রুপ এইচ-এর ম্যাচে মেক্সিকান ক্লুব পাচুককে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল রিয়্যাল। তবে, ম্যাচ শুরুর ৭ মিনিটেই দশজনে হয়ে পড়ে। লাল-কার্ড দেখে ম্যাথ ছাড়েন ডিফেন্ডার রাউল আসেনসিও। তাতেও দমানো যায়নি স্প্যানিশ ক্লাবকে।
৩৫ মিনিটে প্রথম গোল পায় রিয়্যাল। গোলটি করেন জুডি বেলিংহ্যাম। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল। গার্সিয়ার পাস থেকে গোল করেন আর্দা গুলের। ৭০ মিনিটে তৃতীয় গোল ভালভার্দের । ম্যাচের ৮০ মিনিটের মাথায় ইলিয়াস মন্তিয়েলের গোলে পাচুকে ব্যবধান কমালেও, লেভার লাভ কিছুই হয়নি। এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রিয়াল। ক্লাব বিশ্বকাপের জি গ্রুপের ম্যাচে বড় জয় পেল জুভেন্টাস। তারা ৪-১ গোলে হারিয়ে দিল মরোক্কোর ক্লাব ওয়াইদাদকে। ম্যাচের ৬ মিনিটের মাথায় বৌতৌয়িলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালির ক্লাবটি। ১৬ মিনিটে ব্যবধান বাড়ান কেনান ইয়েলদিজ। ২৫ মিনিটে ব্যবধান কমায় মরোক্কোর ক্লাবটি। গোল করেন লর্স। কিন্তু ৬৯ মিনিটে ইয়েলদিজ নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। চতুর্থ গোলটি হয় সংযুক্তি সময়ে। দূষণ গোলটি করেন। সেই সঙ্গে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছারে ইতালির ক্লাবটি। পরপর দুই ম্যাচ জিতে গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে তারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

