জগন্নাথদেবের প্রসাদকে কেন্দ্র করে নতুন বিতর্ক রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যজুড়ে শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে প্রসাদ। আবার প্রসাদ বিতরণ করতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা, কর্মীরাও। মঙ্গলবার মানিকতলায় বাড়ি বাড়ি পৌঁছে স্থানীয় মানুষদের হাতে প্রসাদ তুলে দেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সঙ্গে ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। ঘিয়ে রঙের একটি প্যাকেটে প্রসাদ হিসেবে থাকছে একটা করে প্যারা আর ক্ষীরের গজা।

শুরু থেকেই দীঘ্র জগন্নাথ মন্দির নিয়ে নানান বিতর্ক ছিল বিরোধীদের মধ্যে। মন্দিরের নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন তারা। বিজেপির অভিযোগ, স্থানীয় দোকানে মিষ্টি তৈরি করে বিতরণ করা হচ্ছে। এটি মিষ্টি, আদৌ জগন্নাথ মন্দিরের প্রসাদ নয়।

জগন্নাথদেবের প্রসাদকে কেন্দ্র করে নতুন বিতর্ক রাজ্যে। অনেকে প্রশ্ন করছেন, জনগণের করের তাকে কে প্রসাদ বিতরণ করা হবে?টাকার অভাবে যেখানে উন্নয়নের কাজ থমকে রয়েছে, সেখানে সরাসরি কোষাগারের টাকা কেন প্রসাদে খরচ করা হবে? বিজেপি প্রায়ই অভিযোগ করে, রাজ্য সরকার হিন্দু বিরোধী। সেই তকমা ঘোচাতেই কি জগন্নাথদেবের প্রসাদ বিতরণের সিদ্ধা

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube