বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধন্দে পরিবার

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে উত্তেজনা। ঘটনা হুগলির গোঘাটের। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ। এদিন সকালে বাড়ির ছাদ থেকে উদ্ধার শেখ বাকিবুল্লাহর মৃতদেহ। মৃত্যুর পেছনে কী কারণ লুকিয়ে আছে। আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ।

জানা যাচ্ছে, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন শেখ বাকিবুল্লাহ। শনিবার সকাল বেলা আশ্চর্জনক ভাবে তাঁরই বাড়ির ছাদ থেকে বিজেপি কর্মীর হাত-পা বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা প্রসঙ্গে মৃতের স্ত্রী বলছেন, রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে ফোন দেখছিল। তারপরে কিভাবে ঘটল এই ঘটনা তা জানিনা। ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন মৃত বিজেপি কর্মীর স্ত্রী।

এদিকে ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন। অপরদিকে রাজনীতির কোনো যোগ নেই, বলছে তৃণমূল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube