শাসক দলের বিজয়ৎসবে প্রাণ কাড়ল নাবালিকার

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। প্রায় ৫০, ০০০ মার্জিনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। যার কারণে খুশির রব গোটা এলাকাজুড়ে। কিন্তু, এরই মধ্যে অমানবিক ঘটনা ঘটল।
শাসক দলের বিজয়ৎসবে বলি ১০ বছরের নাবালিকা। ভোট পরবর্তী হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল তার¸ ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার বড় চাঁদ ঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন।

অভিযোগ, এদিন ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেয়ের মৃত্যুতে দিশেহারা পরিবার। ঘটনায় ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, ১লা অগাস্ট প্রয়াত হয়েছিলেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। বিধায়কের প্রয়ানে সেই থেকে খালি ছিল আসন। তাই তড়িঘড়ি ভোট হয় কালীগঞ্জ বিধনাসভায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube