কান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ৪, আহত ১৪

নিউজটাইম ওয়েবডেস্ক : কান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত ৪, আহত ১৪

কান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা । ট্রেকার-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত চারজনের । জখম ১০ জনের বেশি ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১.৩০ – এ মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় । ঘটনায় এলাকায় যান-চলাচল বন্ধ হয়ে যায় । ছড়ায় উত্তেজনা । মৃতরা সকলে ট্রেকারের যাত্রী ।

জানা গিয়েছে, বীরভূমের বেলে থেকে চেপে বাড়ি ফিরছিল হরিহর পাড়ার রুকুনপুর গ্রামের ২০ জনের একটি দল। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় ³দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ট্রেকারটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ তিনজন মহিলার । আহত ১৪ ।আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। জানা যাচ্ছে, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube