নিউজটাইম ওয়েবডেস্ক : পিছিয়ে পড়ে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় পেল ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক থেকে অনবদ্য গোল করলেন লিওলেন মেসি। দলের জয়ে শুধু বড় ভূমিকা নিলেন না, সেই সঙ্গে গড়লেন রেকর্ড। ফিফা আয়োজিত প্রতিযোগিতায় এই মুহূর্তে সর্বকালের সেরা গোলস্কোয়ার তিনিই।
আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্টার বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে পিছিয়ে পড়ে মেসির দল। পেনাল্টি থেকে গোলটি করেন সামু আগেহোওয়া। প্রথম অর্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মায়ামি। ৪৭ মিনিটে টেলেস্কো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় তারা। ম্যাচের ৫৩ মিনিটে মেসির অনবদ্য গোল। ২০ গজ দূর থেকে নেওয়া ফ্রি – কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ম্যাথ ছারে আমেরিকার দলটি। এই গোলের সুবাদে আমেরিকা ফিফা টুর্নামেন্টে মেসির গোলের সংখ্যা দাঁড়াল ২৫। বসিয়ে দিল সর্বাধিক স্কোয়ারের তালিকায়। মেসির আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন ব্রাজিলের মহিলা ফুটবলার কিংবদন্তি মার্তা। তাঁর গোলসংখ্যা ছিল ২৪।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

