বোমা বিস্ফোরণে মৃত ২, পুলিশকে ঢুকতে বাধা

নিউজটাইম ওয়েবডেস্ক : গ্রাম দখল ঘিরে উত্তেজনা বীরভূমের লাভপুর থানার অন্তর্গত হাথিয়া গ্রামে। শুক্রবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয় এলাকায়। সংঘর্ষের তীব্রতা ওটা বেশি যে শনিবার সকাল পর্যন্ত এলাকায় প্রেবশ করতে পারেনি পুলিশ। অভিযোগ, বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে দু’জনের। ঘটনায় ব্যাপকভাবে থমথমে পরিস্থিতি এলাকাজুড়ে।

জানা যাচ্ছে, নকল কয়েন বিক্রির জন্য বিখ্যাত হাথিয়া গ্রামে গ্রামদখল নিয়ে শেখ মইনুদ্দিন ও শেখ মুস্তাফি বনাম শেখ মনির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। শুক্রবার সন্ধ্যায় শেখ মইনুদ্দিন গ্রামে প্রবেশের চেষ্টা করলে মনিরের গোষ্ঠী তাদের বাধা দেয়। পরদিন সকালে ফের সংঘর্ষ বাধে।

অভিযোগ, সেই সময় মনির গোষ্ঠী ছাতিম পুকুরের পাড়ে বোমা বাঁধছিল। ঠিক তখনই বিস্ফোরণে কয়েকজন ছিন্নভিন্ন হয়ে যায়। এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত শুরু করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube