মোদী-ট্রাম্প ফোনালাপ! কি সিদ্ধান্ত নেবে ভারত?

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছুক্ষন ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে ফোনে স্পষ্টতই জানান, ট্রাম্পের মধ্যস্থতা ছাড়াই ভারত পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। এরপর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী প্রশংসা করে ট্রাম বলেন, দুই দেশের নেতৃত্ব যুদ্ধে না জড়িয়ে বুদ্ধিমানের মতো কাজ করেছেন। পরমাণু শক্তিধর দুই দেশ যুদ্ধে জড়ালে তার ফল মারাত্মক হতে পারতো।

মোদীর সঙ্গে ফোনে কথা হওয়ার পর পাক সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের মুখে শোনা যায় সেনাপ্রধানের প্রশংসাও। ট্রাম্প বলেন, আমি পাকিস্তানকে ভালোবাসি।

আগে একাধিকবার ট্রাম্প বলেছেন, তাঁর মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান। এবার পাক সেনাপ্রধানের ওসঙ্গে এক টেবিলে মার্কিন প্রেসিডেন্টের মধ্যাহ্ন ভোজ এবং তারপরে পাকিস্তানের প্রশংসায় অনেকেই অন্য ইঙ্গিত দেখেছেন। বিরোধীরা প্রশ্ন তুলেছেন ট্রাম্পের মন্তব্য নিয়ে।

মার্কিন প্রেসিডেন্টের কথায় স্পষ্ট ভারতের যুক্তি মেনে পাকিস্তানকে একঘরে করতে রাজি নয় আমেরিকা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য তারা চালিয়ে যাবে, সুসম্পর্কও বজায় থাকবে। পাকিস্তানকে অস্ত্র সাহায্য করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা পরিস্থিতি মাথায় রেখে এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube