আন্তর্জাতিক যোগ দিবস পালন রাজনীতিবিদদের

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ আন্তর্জাতিক যোগ দিবস। মহা সমারোহে বিশাখাপত্তনমে পালন করা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।বিশাখাপত্তনমে RK বিচে শরীরচর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এদিন শরীরচর্চায় হাজির প্রায় ৩ লক্ষ মানুষ।

এর পাশাপাশি দিল্লিতেও উদযাপন করা হল যোগ দিবস। শরীর চর্চায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেহেরু পার্কে যোগ দিবস পালন বিদেশমন্ত্রীর।

এদিকে কলকাতায় রাজভবনে পালন হল যোগ দিবস। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে যোগ দিবস উদযাপন করলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজিত শিবিরে যোগ দিবস উদযাপন করলেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সল্ট লেকের একটি মাঠে যোগ দিবস পালন করলেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube