নিউজটাইম ওয়েবডেস্ক : নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি । বৃহস্পতিবার কালীগঞ্জের দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে অশান্তির ঘটনা। বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকাল পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে।
এদিকে সকাল বেলা ১৭৩ নম্বর বুথ দেবগ্রাম দিকে হাইস্কুলে ভোট দিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ বলেছেন, কিছু জায়গায় অশান্তির হয়েছে। তবে শান্তিপূর্ণ ভোটই চলছে। অপরদিকে আজ সকালে মিরা বালিকা বিদ্যানিকেতন ৮০/২৯ নম্বর বুথে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি জানিয়েছেন, অনেক বেশি মার্জিনে জেতার ব্যাপারে আশাবাদী তিনি। আরও বলেছেন যে, এখনও পর্যন্ত কোনো অশান্তি হয়নি, শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে। উল্লেখ্য, ১লা ফেব্রুয়ারি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ মারা গিয়েছেন। সেই থেকেই বিধায়কের আসন ফাঁকাই ছিল। তাই উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জ বিধানসভায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

