ফের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ জখম ৩

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। জখম আরও ৩। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অ্যাম্বুল্যান্সটি দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলেই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।

জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি রোগী নামিয়ে কলকাতা থেকে দূর্গাপুর ফিরছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সহকারি চালক সহ তিনজনের। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছায় পুলিশ।পুলিশ ও স্থানীয় মানুষজন জখম ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এরপর আর খোঁজ মেলেনি লরিটির। স্বাভাবিকভাবেই, ঘটনায় কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো ঘটনার তদন্তে জামালপুর থানার পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube