নিউজটাইম ওয়েবডেস্ক :
ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে জিততে দিলেন না সৌদি ক্লাব আল হেলালের মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
শেষ মুহূর্তে পেনাল্টি বাঁচিয়ে নায়ক তিনি। সেই সঙ্গে প্রথমে এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না স্প্যানিশ ক্লাবটি। এম্ব্যাপাড়া ১ – ১ ড্র করল সৌদি ক্লাবের বিরুদ্ধে। ম্যাচের ৩৪ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল হিলালের রুবেন নেভেস। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমনে জমে ওঠে ম্যাচ। ম্যাচের সংযুক্তি সময়ে রিয়ালের গ্রান গার্সিয়াকে বক্সে ফাউল করেন আল হিলালের মোহাম্মদ আলকাহতানি। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ভালভার্দের শর্ট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সৌদি ক্লাবের গোলরক্ষক বুনু। রিয়ালের কোচ হিসেবে শুরুটা ভালো হল না জাবি আলোন্সোর। ড্র করলেও দল ভালো খেলেছে বলে ম্যাচ শেষে সাফাই দিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

