বিশ্বকাপে বোকা জুনিয়র্স বনাম বেনফিকা ম্যাচে লাল-কার্ডের ছড়াছড়ি

নিউজটাইম ওয়েবডেস্ক : জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের খেলা। কোনও টিমই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বোকা জুনিয়র্স বনাম বেনফিকা ম্যাচে লাল-কার্ডের ছড়াছড়ি। তিন লাল – কার্ড এবং চার গোল। তারপরেও হয়নি ম্যাচের ফয়সালা। দুই দলের খেলার ফল ২ – ২। দুই গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না বোকা। ম্যাচের শুরুর থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলে।

২১ মিনিটের মাথায় মিগুয়েল মেরেন্তিয়েলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার ক্লাবটি। ২৭ মিনিটে করনের থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান রোড্রিগো বাত্তাগ্লিয়ার। এরপরেই খেলায় ফিরে আসে পর্তুগালের ক্লাবটি। প্রথম অর্ধে অতিরিক্ত সময়ে নিজেদের বকের মধ্যে ফাউল করে লাল-কার্ড দেখেন বোকা জুনিয়র্সের আন্ডার হেরেরা। পেনাল্টি পায় বেনফিকা। গোল করে ব্যবধান কমান এঞ্জেল দি মারিয়া।

দ্বিতীয় অর্ধে ১০ জনের আর্জেন্টিনার ক্লাবকে পেয়ে চাপ বাড়াতে থাকে পর্তুগালের ক্লাবটি। কিন্তু, ৭২ মিনিটে বল দখলের লড়াইয়ে বেনফিকার ফুটবলার আন্দ্রে বেলোত্তি ফাউল করে বসলে, লাল কার্ড দেখান রেফারি। ফলে দুই দলই ১০ জন্যে হয়ে পড়ে। অবশেষে ৮৪ মিনিটে গোল করে সমতা ফেরান বেনফিকার অধিনায়ক ওতামেন্দি। খেলা শেষ হওয়ার কিছুক্ষন আগে ধাক্কাধাক্কি করে লাল -কার্ড দেখে বোকা জুনিয়র্সের নিকোলাস ফিগার। তবে, এতে ম্যাচের ফল কোনও পরিবর্তন হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube