নিউজটাইম ওয়েবডেস্ক : ফের শুট আউট মালদায়।প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক। প্রেমিকের মাথায় লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু প্রেমিকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম সাদ্দাম হোসেন (২৬) । বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়।
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো মঙ্গলবারও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের বাড়িতে যান সাদ্দাম। জানা গেছে, সাদ্দাম এবং শালিখা তারা দুজনেই বিবাহিত। সেখানেই সাদ্দামকে তাকে লক্ষ্য করে চলে গুলি। সঙ্গে সঙ্গে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনায় প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যদিও, খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। প্রশ্ন উঠছে সম্পর্কের টানাপোড়েন নাকি পরকীয়া? কে বা কারা করল এই খুন? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

