ডোমজুড় কাণ্ডে গ্রেফতার শ্বেতা

নিউজটাইম ওয়েবডেস্ক : ডোমজুড় কাণ্ডে ৫ দিনের মাথায় বুধবার গ্রেফতার করা হয়েছে মূল পান্ডা শ্বেতা খানকে। আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই এই ঘটনায় আরেক মূল অভিযুক্ত আরিয়ান খান ও আরিয়ানের সহযোগী জয়া খানকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে ককাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আরিয়ান খানকে ৯ দিনের পলিসি হেফাজতের নির্দেশ দেন হাওড়া সিজেএম আদালত।

ইভেন্ট মানাজেমেন্টের কাজের নাম করে পানশালায় কাজের জন্য চাপ দেওয়া হয়েছিল সোদপুরের এক তরুণীকে। কিন্তু, তরুণী ওই কাজে রাজি না হলে তাঁর ওপর নির্মম ভাবে অত্যাচার চালাত শ্বেতা ও আরিয়ান। তারপর ওই তরুণী কোনোক্রমে সেখান থেকে পালিয়ে আসে। এরপর ঘটনা জানাজানি হতেই ফাঁস হতে থাকে শ্বেতার একাধিক অনৈতিক কর্মকান্ড। তারপর থেকেই ফেরার ছিল শ্বেতা ও আরিয়ান।

বৃহস্পতিবার ফুলটুসি ওরফে শ্বেতাকে হাওড়া আদালতে তোলা হলে হাওড়া থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বাঁকড়া তৃণমূলের কর্মীরা। শ্বেতার ফাঁসির দাবিতে সরব হন তাঁরা। এমনকি আদালতের সামনে চোর মারা হয় শ্বেতাকে। তারা বলছেন, তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন।

এদিকে ডোমজুড় থানা থেকে শ্বেতাকে হাওড়া আদালতের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি মারধর করেননি, নির্দোষ। পুলিশ ঘটনার তদন্ত করুক। সত্যতা যাচাই করা হোক। অপরদিকে সোদপুরের নির্যাতিতা তরুণীকে তিনি চেনেন না বলেও দাবি করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube