বিশ্বকাপে মলদোভাকে হারিয়ে যোগ্যতা পর্বে ইটালি

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপে যোগ্যতা পর্বে জয়ে ফিরল ইটালি। মলদোভাকে হারাল ২-০ গোলে। এর আগের ম্যাচে নরওয়ের কাছে তিন গোল হজম করতে হয়েছিল লুসিয়ানো স্পালোত্তি ব্রিগেডকে। এরপর মলদোভা ম্যাচকে কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ বলে ঘোষণা করেছিলেন। সেই ম্যাচে সহজ জয় পেল নীল জার্সিধারীরা। ম্যাচের শুরুতেই গোল পেয়ে গিয়েছিল লাল জার্সিধারীরা।

কিন্তু, অফ সাইডের জন্য নাকচ হয় গোলটি। এরপর তেঁড়েফুঁড়ে খেলতে থাকে আজ্জুরিরা। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন জিয়াকোমো রাষ্পাদোরি। ৫০মিনিতে ব্যবধান বাড়ান আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খালার যোগ্যতা অর্জন করতে পারেনি কাম্বিয়াসো।মলদোভার বিরুদ্ধে জয় যোগ্যতা অর্জনে একধাপ এগিয়ে গেল তারা।

বিশ্বকাপে যোগ্যতা প্ৰজন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেল বেলজিয়াম। তারা ৪-৩ গোলে হারাল ওয়েলশকে। শেষ ম্যাচে বেলজিয়াম ১-১ ড্র করেছিল নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। প্রথম অর্ধের ২৭ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। গোল করেন রোমেল লুকাকু, ইউরি টিয়েলমান্স ও জেরেমি দোকু। বিরতির আগে হ্যারি উইলসন পেনাল্টি থেকে গোল করেন ওয়েলসের হয়ে ব্যবধান কমান। বিরতির পর সোর্বা টমাস ও ব্রেনান জনসনের গোলে ৩-৩ করে। ৮৮ মিনিটে স্বপ্ন ভঙ্গ হয় ওয়েলসের। কেভিন দে ব্রুইনি গোলে জয় ছিনিয়ে নেয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube