নিউজটাইম ওয়েবডেস্ক : খিদিরপুরে বিদ্ধংসী অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গত রবিবার মধ্যরাতে আগুন লাগে খিদিরপুর বাজারে। বাজার সংলগ্ন ১৩০০ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, আগুন লাগে রাত ১টায়। দমকল ঘটনাস্থলে পৌঁছায় ৪টার সময়। যার ফলে আগুন অনেকটা বিস্মৃত ভাবে ছড়িয়ে পরে। দমকল বাহিনীর ভূমিকা নিয়ে সাফাই দিলেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘটনার সময় দমকলের হেডকোয়ার্টারের কাছে প্রথম ফোন আসে রাত ২.০৫ মিনিটে। হেডকোয়ার্টার থেকে ৩টি গাড়ি যায়। পরে আরও ২০টি গাড়ি পৌঁছয়। সঙ্গে সঙ্গে দমকলের ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছëন।
এমনকি কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম রাত ৩টেয় ফোন করেন এবং তিনি ঘটনাস্থলে যান। তিনি আরও বলেন, সকাল ৬টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছëই আমি। ৭০০ জনের মতো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগ বা জল ছিল না বলে যারা বলছেন, তারা ঠিক বলছেন না। ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল। তিনি বিবৃতি দিয়ে আরও বলেন, বিগত ৪০ বছর ধরে রাজনীতি এবং সামাজিক কাজের সঙ্গে জড়িত রয়েছি। গত ৬ বছর দফতরের মন্ত্রী থাকাকালীন আমি নিজে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে ঘটনাস্থলে থেকেছি। রেল ভবনের আগুনে ৪ জন দমকলকর্মী মারা গিয়েছিলেন। দমকল কর্মীরাও সেনার মতো নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন। আমি অনুরোধ করবো, তাদের সম্পর্কে বলতে গেলে একটু ভেবে-চিন্তে বলবেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

