নিউজটাইম ওয়েবডেস্ক : খিদিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগুন লাগার ঘটনাকে ম্যান মেড বলে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে করলেন নিশানা¸ তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় গরিবদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি। তাই রাজ্য সরকার নিষ্ক্রিয়। যার কারণে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই আগুন লাগার ঘটনায় তৃণমূলের একটা বড় অংশ জড়িত আছে।
গত রবিবার মধ্যরাতে আগুন লাগে খিদিরপুর বাজারে। বাজার সংলগ্ন ১৩০০ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, আগুন লাগে রাত ১টায়। দমকল ঘটনাস্থলে পৌঁছায় ৪টার সময়। যার ফলে আগুন অনেকটা বিস্মৃত ভাবে ছড়িয়ে পরে। এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫০ – ১ লাখ আর্থিক সাহায্যের ঘোষণা করেন। এর পাশাপাশি পুনরায় তাদের দোকান তৈরী করে দেওয়ার ¸ যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুব একটা খুশি নয় ব্যবসায়িক মহল। এদিকে আগুন লাগার কারণও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা দাহ্য পদার্থ দিয়েই আগুন লেগেছে। এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

