নিউজটাইম ওয়েবডেস্ক : খিদিরপুর কান্ড নিয়ে বিধানসভায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, নারকেলডাঙা থেকে খিদিরপুর, হাওড়ার মঙ্গলাহাট – ঝুপড়িতে ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়েছে। এর কারণ হল মূল্যবান জমি দখল করতে চায় রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর দাবি, ওই জায়গা গুলি ফাঁকা থাকবে তারপর হবে প্রোমোটিং। আগুন লাগার পর সেই জায়গাতেই হবে প্রোমোটিং। এনিয়ে ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শ্রীরাধা কিমের জবাব, আগুন লাগার পর সেই এলাকায় বিল্ডিং করা হয়েছে এমন ঘটনা কোথাও নেই । উল্টে পুনর্বাসন করতে সমস্যায় পড়তে হয়েছে রাজ্যকে। বিধানসভার অন্দরে সব মিলিয়ে শাসক-বিরোধী তর্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে।
বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে। এনিয়ে মুখ্যমন্ত্রীকর চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। স্পিকার বিমান বন্দোপাধ্যায়কেও জানিয়েও কোনো লাভ হয়নি। বিধানসভায় বিজেপি বিষয়কদের সঙ্গে দ্বিচারিতা চলছে। অভিযোগ তুলে বিধানসভায় সরব রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তারা বলছেন, গাড়িতে পদ্ম ফুলের চিহ্ন থাকলে টা সরিয়ে নেওয়ার চেষ্টা চালান হচ্ছে। আলাদা করে চেকিং চলছে, এনিয়ে বিধানসভার বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। বিধারী-শাসকের আক্রমণ পাল্টা আক্রমণে আজও উত্তপ্ত বিধানসভা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

