ইরান বনাম আমেরিকা? আটকে ভারতের প্রফেসর

নিউজটাইম ওয়েবডেস্ক :

ইরান ও ইসরায়েল সংঘাত চতুর্থ দিনে পড়ল। যত দিন বাড়ছে ততই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজেই চলেছে। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান খালি করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। তবে কি কারণ এনিয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা মনে করছেন, যেকোনো মুহূর্তে ইরান ও ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উল্লেখ্য গত ৪দিন ধরে ইরানে লাগাতর হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তেহরান। এমনকি ইরানের হাইফায় বিদ্যুৎ প্রকল্পে তেল আভিভ এয়ারস্ট্রাইক করেছি এবলে খবর।ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেইকেই টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাতে ইরানে আটকে পড়েছে ভারতীয় প্রফেসর ফাল্গুনী দে। মুহুর্মুহু বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, ৬ জুন তেহরানে এসেছিলেন। লক্ষ্য ছিল মাউন্ট দামাবান্দ অভিযানের। কিন্তু, হঠাৎ যে এই যুদ্ধের পরিস্থিতিতে পড়তে হবে তা কখনও ভেবে উঠতে পারেননি । এই মুহূর্তে ইরানের তালেঘানি এলাকায় মাসাদ হোটেলে আটকে পড়েছেন। দ্রুত ভারতে আসার অপেক্ষায় ফাল্গুনী ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube