নিউজটাইম ওয়েবডেস্ক : অপারেশন রাইসিং লায়ন। গাজা,লেবাননে হামলার পর এবার ইরানে বড়সড় হামলা চালালো ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রেও। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাজারের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে রেভুলিউশনারি গার্ডের প্রধান, ইরানের ছয় পরমাণু বিজ্ঞানীর। মৃত্যুর খবর স্বীকার করেছে ইরানের সরকারি সংবাদসংস্থা। ইরানের পরমাণু অস্ত্রে শক্তিধর হওয়া ইসরায়েলের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইরান ক্রমাগত বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়ে এসেছে, সে কারণেই হামলা। হামলার স্বপক্ষে যুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রীর।
ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরেই মার্কিন এবং পশ্চিমের দেশগুলির আপত্তি উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল সেই প্রচেষ্টাতেই বাধা দিতে ইউরেনিয়াম কেন্দ্র হামলা চালালো বলে মনে করা হচ্ছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান পরমাণু শক্তিধর হতে পারে না। ইরান-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরেই। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে হামলার পরিপ্রেক্ষিতে বহু উড়ানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১৬টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে, সে দেশের আকাশপথ ব্যবহারেও সতর্ক করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

