মহেশতলায় অশান্তির জেরে রাজ্য পুলিশের রদবদল

নিউজটাইম ওয়েবডেস্ক : মহেশতলায় অশান্তির পর রাজ্য পুলিশে রদবদল। গত সপ্তাহে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বাড়ি -গাড়ি-দোকানপাট ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। আহত হয়েছেন এক মহিলা পুলিশ কনস্টেবলে। হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা।

বদল করা হল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আইসিকে। তাঁকে পাঠানো হল দার্জিলিংয়ে। এর পাশাপাশি বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিওকে । তাঁকে পাঠানো হয়েছে স্টেট আর্ম পুলিশের থার্ড ব্যাটালিয়নে। সুজন কুমার রায়, সার্কেল ইন্সপেক্টরকে আনা হল বিধাননগর থানায়।

একাংশের মত, মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাসিন্দারা। তাই এই রদবদল। যদিও, রুটিন বদলির দাবি পুলিশের

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube