বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাতের মেঘনীনগরে বিমান বিপর্যয় বড় ধাক্কা এনে দিল ভারতের বুকে। কারণ, সাম্প্রতিক কালে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। টেক অফের মাত্র ৪ মিনিটের পর এক নিমেষেই সব শেষ হয়ে যায় । ঝলসে, পুড়ে মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা ২৪১ জন যাত্রীর। আহমেদাবাদের বিমানবন্দর লাগোয়া একটি হোস্টেলে গিয়ে পরে বিমানটি, সেখানেও ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। আশেপাশের চায়ের দোকান এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায়।

শুক্রবার সকালে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৮.৩০ টায় আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। পায়ে হেটে ২০ মিনিট ধরে ঘটনাস্থল খতিয়ে দেখলেন। পাশাপাশি আহতদের সঙ্গেও সিভিল হাসপাতালে দেখা করলেন মোদী। ওই বিমানে ২৪২ যাত্রীর মধ্যে আশ্চর্জনক ভাবে একজন যাত্রী বেঁচে আছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।

দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনিও বিমান বিপর্যয়ে মারা গিয়েছেন। বিজয় রূপানির বাড়িতেও গিয়েছেন প্রধানমন্ত্রী। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আহতদের সঙ্গে দেখা করার পর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী। কিভাবে ঘটলো এতবড় দুর্ঘটনা? যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতার ছক? তারই পর্যালোচনা করতে বৈঠকে প্রধানমন্ত্রী।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube